Daffodil Sciense and Technology Institute
  ||  

Institute Head Profile

Institute Head

Engr. Md Harun-or-Rashid

মোঃ হারুন-অর-রশিদ ৬-ই মার্চ ১৯৮৫ সালে গোপালগঞ্জ জেলার সদর থানায় অবস্থিত পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মোঃ আশরাফ আলী খান বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করতেন। মাতা হেলেনা বেগম একজন গৃহিণী। মোঃ হারুন-অর-রশিদ ২০০১ সালে এসএসসি ২০০৩ সালে এইচএসসি এবং ২০০৮ সালে আকিজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনার্স সম্পূর্ণ করেন। ২০০৮ সালে গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি এককভাবে বিভিন্ন প্রকার কাস্টমাইজ সফটওয়্যারের কাজ করতে থাকেন। ২০১২ সালে রাজবাড়ীর পাংশা উপজেলায় আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট নামে একটি পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করেন ( যৌথ উদ্যোগে )। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে ২০১৭ সালে গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া উপজেলায় ড্যাফোডিল সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট নামে আর একটি প্রতিষ্ঠান যৌথভাবে পরিচালনা শুরু করেন যা বর্তমানেও কৃতিত্বের সাথে পাঠদান করে আসছে পাশাপাশি আরও দুইটি স্বল্পমেয়াদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ও ড্যাফোডিল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া এইচ আর অটোমেশন নামে একটি সফটওয়্যার কোম্পানি (যৌথভাবে),  খান এগ্রো ফার্ম নামে একটি সমন্বিত কৃষি খামার ( ধান, মাছ, হাঁস, মুরগী এবং সবজি ) এছাড়াও বিভিন্ন প্রকার আইটির ( সিসি ক্যামেরা, ল্যাপটপ, ডেক্সটপ, এলইডি সাইন সহ যেকোনো ধরনের আইটির) সেবা দেওয়ার জন্য এইচ আর অটোমেশনের রয়েছে দক্ষ টিম যারা দক্ষতার সাথে দ্রুত সময়ে আশেপাশে এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে আসছে। মোঃ হারুন-অর-রশিদ নবম শ্রেণীতে পড়া অবস্থায়-ই স্বপ্ন দেখেন একজন উদ্যোক্তা হওয়ার নিজের পাশাপাশি আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াই ছিল মূল লক্ষ্য।